এনডিএতে দ্বিতীয় বৃহত্তম শরিক! ২০ সাংসদ নিয়ে সংসদে আত্মপ্রকাশ NCPI-র - 24 Ghanta Bangla News
Home

এনডিএতে দ্বিতীয় বৃহত্তম শরিক! ২০ সাংসদ নিয়ে সংসদে আত্মপ্রকাশ NCPI-র

Spread the love

নয়াদিল্লি: আসন্ন সংসদের বর্ষাকালীন অধিবেশনে প্রথমবারের মতো অংশ নিতে চলেছে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (NCPI)। তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা ২০ জন সাংসদকে নিয়ে গঠিত…

নয়াদিল্লি: আসন্ন সংসদের বর্ষাকালীন অধিবেশনে প্রথমবারের মতো অংশ নিতে চলেছে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (NCPI)। তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা ২০ জন সাংসদকে নিয়ে গঠিত এই নতুন দলটি লোকসভায় এনডিএ-র (NDA) দ্বিতীয় বৃহত্তম শরিক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, ১৯ জুলাই NCPI-র সাংসদরা লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করবেন। একই দিন দলের সংসদীয় নেতৃত্বও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

NCPI কারা পাচ্ছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব?

যদিও চূড়ান্ত সিদ্ধান্ত ১৯ জুলাইয়ের বৈঠকের পর হবে, তবুও দলীয় সূত্রের দাবি, ইতিমধ্যেই কয়েকটি নাম নিয়ে ঐকমত্য তৈরি হয়েছে।
সম্ভাব্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:
• লোকসভায় দলনেতা: সুদীপ বন্দ্যোপাধ্যায়
• চিফ হুইপ: কাকলি ঘোষ দস্তিদার
• ডেপুটি লিডার: শতাব্দী রায়
তবে শতাব্দী রায় জানিয়েছেন, এই পদগুলির বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ১৯ জুলাইয়ের বৈঠকের পরই সব সিদ্ধান্ত জানানো হবে।

সর্বদলীয় বৈঠকেও থাকতে পারে NCPI

সূত্রের খবর, সংসদের অধিবেশন শুরুর আগে সর্বদলীয় বৈঠকেও NCPI অংশ নিতে পারে। দলটি NDA-র অংশ হলেও তারা ধর্মনিরপেক্ষ নীতি অনুসরণ করবে বলে জানিয়েছে। NCPI-র তিনজন সংখ্যালঘু সাংসদ রয়েছেন, যা বর্তমানে NDA-র অন্য কোনও শরিক দলের নেই বলে দলীয় সূত্রের দাবি।

Also Read | ‘তৃণমূলের তোষণে ভাঙা পড়েনি, বিজেপি ভাঙবেই!’ বাঁকড়া মসজিদ নিয়ে সাফসুত্র তথাগত

স্পিকারের কাছে আসন ও অফিস বরাদ্দের আবেদন

দলীয় সূত্রের দাবি, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদার ইতিমধ্যেই স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক করে সংসদে ২০ জন সাংসদের বসার ব্যবস্থা এবং নতুন সংসদ ভবনে দলের অফিস বরাদ্দ নিয়ে আলোচনা করেছেন। অফিস বরাদ্দের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

দলত্যাগ মামলায় জটিলতা

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারের কাছে পৃথকভাবে আবেদন জানিয়ে NCPI-তে যোগ দেওয়া ২০ জন সাংসদের সদস্যপদ খারিজ করার দাবি করেছেন।

Also Read |  জামা মসজিদে হনুমান চালিসা পড়তে দেবে কংগ্রেস-সমাজবাদী? কটাক্ষ যোগী

তাঁর যুক্তি, সংবিধানের দশম তফসিল (Anti-Defection Law) অনুযায়ী কোনও সাংসদ নির্বাচিত দলের সদস্যপদ ছেড়ে অন্য দলে যোগ দিলে তাঁর সাংসদ পদ খারিজ হতে পারে। তবে NCPI-র দাবি, স্পিকারের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে এই আবেদনগুলি নিয়ে কোনও আলোচনা হয়নি।

এদিকে, সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠক করেছেন। NCPI-তে যোগ দেওয়ার পর এটি ছিল তাঁদের দ্বিতীয় বৈঠক বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *