অভিযোগ দায়ের করার পরেই গায়ে আগুন, উদ্ধার করতে গিয়ে আহত পুলিশকর্মীরাও
স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরেই গায়ে আগুন দিলেন এক ব্যক্তি। থানার সামনেই গায়ে আগুন দেন তিনি। কানপুরের মহারাজপুর থানার এই ঘটনা। ওই ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন চার পুলিশকর্মী। কেন ওই ব্যক্তি নিজের গায়ে আগুন দেন তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।