২৫ দিন পরে মণিপুরে নিহত দুই শিশুর দেহ নিল তাদের পরিবার - 24 Ghanta Bangla News
Home

২৫ দিন পরে মণিপুরে নিহত দুই শিশুর দেহ নিল তাদের পরিবার

Spread the love

গত ৭ এপ্রিল অজ্ঞাতপরিচয় জঙ্গিরা রাতের অন্ধকারে বোমা ছুড়েছিল ওই শিশুদের বাড়িতে। ঘুমন্ত অবস্থাতেই মৃত্যু হয়েছিল ওই শিশুদের। গুরুতর আহত হয়েছিলেন তাদের মা-ও। এর পরেই তাদের দেহ নিতে অস্বীকার করেছিল তাদের পরিবার।

২৫ এপ্রিল মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং ওই শিশুদের পরিবারের কাছে মৃতদেহগুলি গ্রহণের জন্য আবেদন করেছিলেন। দোষীদের শিগগিরই ধরা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এই বর্বরোচিত হামলার তদন্তভার ইতিমধ্যেই জাতীয় তদন্ত সংস্থার বা NIA-র হাতে তুলে দেওয়া হয়েছে। সংবেদনশীল এলাকাগুলিতে র‍্যাপিড অ্যাকশন ফোর্স RAF মোতায়েন করা হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *