কমিটি নয়, এক সদস্যের সিদ্ধান্তে শাস্তি কমেছিল বালোগানের, ফের প্রশ্নের মুখে FIFA
কেন ফের চর্চায় বালোগানের নির্বাসন তুলে দেওয়ার ঘটনা?
বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এর ম্যাচে বসনিয়া-হার্জ়েগোভিনার বিরুদ্ধে লাল কার্ড দেখেন বালোগান। এক ম্যাচ নির্বাসিত থাকার কথা ছিল তাঁর। কিন্তু বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচের আগে সেই সিদ্ধান্ত পাল্টে ফেলে ফিফা। লাল কার্ড বহাল থাকলেও এক ম্যাচ নির্বাসন তুলে নেওয়া হয়। কিন্তু ফিফার ডিসিপ্লিনারি কমিটির মাত্র একজন সদস্য সেই সিদ্ধান্ত নিয়েছিলেন।
একাধিক রিপোর্টে প্রকাশ, কমিটির চেয়ারম্যান মহম্মদ আল কামালি একাই এই সিদ্ধান্ত নেন। সংযুক্ত আরব আমিরশাহির এই ব্যক্তি নাকি কমিটির বাকি ১৭ সদস্যের সঙ্গে কোনও আলোচনাই করেননি এই নিয়ে। উল্লেখ্য, প্রথমে বালোগানকে এক ম্যাচের নির্বাসন দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন আল কামালিই।