‘অভিষেককে সরালে অনেকেই আবার দিদির সঙ্গে থাকবেন’, মুখ খুললেন রবীন্দ্রনাথ ঘোষ
ঋতব্রত-শিবির বলে আলাদা কিছু আছে, তা মানতে নারাজ রবীন্দ্রনাথ। বরং তিনি মনে করেন, দল একটাই, তৃণমূল। তবে সংখ্যাগরিষ্ঠ নেতা-কর্মী যেখানে, তিনিও সেখানে। রবীন্দ্রনাথ বলেন, ‘আমরা দিদিকে এখনও সম্মান করি, শ্রদ্ধা করি। কিন্তু দিদির হাতে ক্ষমতা কি আছে? সাধারণ কর্মীদের সেটাই প্রশ্ন। আমরা গত কয়েক বছর ধরে লক্ষ্য করেছি, দিদির হাতে আর ক্ষমতা ছিল না। ক্ষমতা অন্য কোথাও কুক্ষিগত হয়ে গিয়েছে। দিদির ইচ্ছে থাকলেও তৃণমূলের আসল কর্মীদের জন্য কিছু করতে তিনি পারেননি। তাই জেলায় জেলায় অযোগ্যরা সুযোগ নিয়ে দলের বারোটা বাজিয়ে ছেড়েছে। একটা সময়ে বহু মানুষ রক্ত দিয়ে, সর্বস্ব দিয়ে দল গড়েছে। সাধারণ কর্মী অত্যাচারিত, বাড়ি ছাড়া, আজ তাদের দেখার কেউ নেই। তাদের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত।’