চার দশক আগের মারাদোনার বিরল রেকর্ড ছুঁলেন বেলিংহ্যাম
চার দশক ধরে বিশ্বকাপে অক্ষত থাকা এক বিরল কীর্তির পাশে নিজের নাম তুলে নিলেন জুড বেলিংহ্যাম। মেক্সিকো ও নরওয়ের বিরুদ্ধে টানা দু’টি নকআউট ম্যাচে জোড়া গোল করে তিনি ছুঁয়ে ফেললেন ১৯৮৬ সালে দিয়েগো মারাদোনার গড়া রেকর্ড। সে বার কোয়ার্টার এবং সেমিতে ইংল্যান্ড ও বেলজিয়ামের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন মারাদোনা। এ দিকে বেলিংহ্যামের জোড়া গোলের সৌজন্যে নরওয়েকে ২-১ হারিয়ে ৮ বছর পর শেষ চারে উঠেছে ইংল্যান্ড।