মলদ্বীপ ছেড়ে ভিয়েতনামের দিকে কেন ঝুঁকছেন ভারতীয়রা? - 24 Ghanta Bangla News
Home

মলদ্বীপ ছেড়ে ভিয়েতনামের দিকে কেন ঝুঁকছেন ভারতীয়রা?

Spread the love

বাজেট কম। অল্প দিনে ঘুরে নেওয়াও যায়। পাহাড়-সমুদ্রের স্বাদও নেওয়া যায় একসঙ্গে। তাই গত কয়েক বছরে মধ্যবিত্ত ভারতীয়দের প্রথম পছন্দ হয়ে উঠেছে ভিয়েতনাম। ২০২৫ সালে সে দেশে ঘুরতে যাওয়া ভারতীয় পর্যটকদের সংখ্যা ছিল ৭ লক্ষ ৪৬ হাজার ৪৮০ জন। যা ২০২৪-এর তুলনায় প্রায় ৪৯% বেশি। অথচ ২০২৩ সালে এই সংখ্যাটা ছিল মাত্র ৩ লাখ ৯২ হাজার। মাত্র দু’বছর প্রায় দ্বিগুণ বেড়ে গিয়েছে ভিয়েতনামে ভারতীয় পর্যটকের সংখ্যা। নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, জানেন?

ভিয়েতনামে ভারতীয় টাকার কদর রয়েছে। মাত্র ১০ হাজার টাকা খরচ করলেই প্রায় ২৭ হাজার ভিয়েতনামি ডং পাওয়া যায়। তাই খুব কম খরচেই লাক্সারি ট্যুরিজমের স্বাদ পান ভারতীয় পর্যটকেরা। যে মধ্যবিত্তের কাছে বিদেশ ভ্রমণ স্বপ্নের মতো, তাঁরা খুব সহজেই ঘুরে নিতে পারেন ভিয়েতনাম। ভারতে গোয়া বা কেরল ঘুরতে যা খরচ হয়, তার থেকে কিছুটা বেশি খরচ করলেই ঘুরে নেওয়া যায় এশিয়ার এই দেশ। 

ভিয়েতনামের ভিসা পেতেও খুব একটা সমস্যা হয় না। অনলাইনে আবেদন করলে সহজেই ই-ভিসা পাওয়া যায়। তা ছাড়া হাতে সময় রেখে কয়েক মাসে যদি টিকিট কাটেন, তা হলে বিমান ভাড়াও খুব কম পড়ে। ভিয়েতনাম ভ্রমণের চাহিদা বাড়ায় ভারতের একাধিক শহর থেকে ডাইরেক্ট ফ্লাইটের সুবিধাও চালু হয়েছে। সর্বোপরি মলদ্বীপকে পিছনে ফেলে ভিয়েতনামকেই বেছে নিচ্ছেন বেশিরভাগ মানুষ।

vietnam
ভিয়েতনাম

এক সময়ে, মলদ্বীপ ছিল ভারতীয়দের প্রথম পছন্দ। বিশেষত হানিমুনের জন্য নবদম্পতিরা মলদ্বীপকে বেছে নিতেন। লাক্সারি রিসর্ট, ওয়াটার স্পোর্টস, বিচ-লাইফের মজা নিতেই মলদ্বীপ যেতে অনেকে। সে তালিকায় ভারতীয় সেলেব্রিটিরা রয়েছে প্রথমে। সে দেশে এক একটা দ্বীপই হলো একটা গোটা রিসর্ট। হোটেল, খাওয়াদাওয়া এবং অন্যান্য অ্যাক্টিভিটি বেশ ব্যয়বহুল। তা ছাড়া একবার রিসর্টে ঢুকে গেলে আপনি বাইরের জগত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবেন। সারাদিন সমুদ্রের ধারে সময় কাটিয়ে, ওয়াটার স্পোর্টস করেই তখন ছুটি কাটবে। শুধু তা-ই নয়, রিসর্ট বা দ্বীপে যাওয়ার জন্য আলাদা করে স্পিডবোট বা সিপ্লেন ভাড়া করতে হয়। সেটাও বেশ খরচসাপেক্ষ। সে দিক থেকে দেখতে গেলে ভিয়েতনাম বৈচিত্রময় দেশ এবং খরচ কম।

সিটি লাইফ থেকে শুরু করে সমুদ্র সৈকত, পাহাড়, নদী সব কিছুর স্বাদ নিতে পারবেন ভিয়েতনামে। রয়েছে ইতিহাসের সাক্ষী থাকার। কেভ এক্সপ্লোরেশন, সাপায় ট্রেকিং, কায়াকিং বাইক নিয়ে রোড ট্রিপ, হা লং বে ক্রুজ় সাফারি— সব ধরনের অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে পারবেন। যে কারণে হানিমুনের জন্যও এখন মানুষ ভিয়েতনামই বেছে নিচ্ছেন। তবে মলদ্বীপে যে ভারতীয় পর্যটকের সংখ্যা কমেছে, এমনটা নয়। কিন্তু পরিসংখ্যার দিক দিয়ে এগিয়ে রয়েছে ভিয়েতনাম।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *