ফুটন্ত লোহার পাত্র উল্টে গেল গায়ে, দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ঝলসে মৃত ১
সূত্রের খবর, শেখ সালাউদ্দিন দুর্গাপুরের আরতি গ্রামের বাসিন্দা। তিনি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ঠিকা কর্মী ছিলেন। ঘটনার দিন সালাউদ্দিন কারখানার ব্লাস্ট ফার্নেস বিভাগে কাজ করছিলেন। সেই সময়ে আচমকা তাঁর গায়ে ফুটন্ত তরল লোহার পাত্র পড়ে যায়। ফলে মুহূর্তের মধ্যেই তাঁর শরীর ঝলসে যায়। দুর্ঘটনার ভয়াবহতা দেখে আঁতকে ওঠেন কারখানার বাকি কর্মীরা। তাঁরা জানিয়েছেন, সালাউদ্দিনের দেহ ঝলসে রীতিমতো পোড়া কাঠের মতো হয়ে গিয়েছিল। ইতিমধ্যেই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ এবং কারখানা কর্তৃপক্ষ।