FIFA World Cup 2026: 'অনেকেই চায় না আমরা বিশ্বকাপ জিতি...' বিস্ফোরক অভিযোগ আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির! | Lionel Scaloni Breaks Silence on Claims Argentina Are Being Favoured Ahead of Switzerland Clash - 24 Ghanta Bangla News
Home

FIFA World Cup 2026: ‘অনেকেই চায় না আমরা বিশ্বকাপ জিতি…’ বিস্ফোরক অভিযোগ আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির! | Lionel Scaloni Breaks Silence on Claims Argentina Are Being Favoured Ahead of Switzerland Clash

Spread the love

আমেরিকা: ভারতীয় সময় আগামীকাল সকালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের ম্যাচে খেলতে নামতে চলেছে আর্জেন্টিনা। তবে গত ম্যাচ থেকেই আর্জেন্টিনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে, যে তাদেরকে নাকি বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে এই বিশ্বকাপে। মিশরের বিরুদ্ধে ম্যাচে নাকি মেসিদের হয়ে খেলিয়েছেন রেফারি, এমনই অভিযোগ করেছিলেন মিশর দলের কোচ ও খেলোয়াড়রা। তবে, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে নামার আগে এসব অভিযোগকে ফুৎকারে উড়িয়ে দিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

সাংবাদিক সম্মেলনে এই বিশ্বজয়ী কোচ বলেছেন,“গত বার আমরা বিশ্বকাপ জিতেছিলাম। এর ফলে অনেকেই ভাবছেন, আমরা আবার বিশ্বকাপ জিততে পারি। ১৯৮৬ থেকে ২০২৬, প্রায় ৪০ বছর হয়ে গেল। তখনও সবাই বলত, আর্জেন্টিনাকে বিশেষ সুবিধে দেওয়া হচ্ছে। এখনও সবাই বলে। আর্জেন্টিনা এমন একটি দল, যাকে নিয়ে সবসময় বিতর্ক হয়।”

তিনি আরও বলেন, “এমন অনেকেই আছেন, যাঁরা চান না যে আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হই। এটা স্বাভাবিক। অন্য দলগুলোর ক্ষেত্রেও এমন হয়। তবে যেহেতু আমরা গতবার চ্যাম্পিয়ন হয়েছি তাই আমাদের বিরুদ্ধে সবাই একটু বেশিই কথা বলছে। খেলোয়াড়রাও সেটা জানে ও এটাও জানে যে কিভাবে সেই সমস্যার মোকাবিলা করতে হয়।” বিশ্বকাপে আর্জেন্টিনার একাধিক ম্যাচে VAR ও রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। সোশ্যাল মিডিয়াতে অনেকেই দাবি করছেন, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নাকি চান যে মেসিরা আবার বিশ্বকাপ জিতুক। কারণ, যদি আর্জেন্টিনা বিশ্বকাপে টিকে থাকে, তাহলে বেশি সংখ্যক লোক খেলা দেখবে ফলে ভিউয়ারশিপ বেশি হবে। লাভবান হবে ফিফা। যদিও এই অভিযোগের প্রমাণ সামনে আসেনি।

এবার কোয়ার্টার ফাইনালে আগামীকাল সকাল সাড়ে ৬টা নাগাদ সুইজারল্যান্ডের মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা। ২০১৪ সালেও নক আউট ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল, যে ম্যাচে জিতেছিলেন মেসিরা। তবে এবার যেভাবে আর্জেন্টিনাকে নিয়ে বিতর্ক বেড়েই চলেছে, তাতে কোচ স্কালোনির আশা, তাঁর দল যাবতীয় বিতর্কের অবসান পারফরম্যান্স দিয়েই দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *