Baruipur Case: 'BNS-এর চূড়ান্ত চরম শাস্তি হবে, গোটাটাই হবে মুখ্যমন্ত্রীর মনিটারিংয়ে, দৃষ্টান্ত রাখবে সরকার', বারুইপুর মামলায় কোন শাস্তি দেবে সরকার? | Baruipur Case: CM Suvendu Adhikari Inaugurates Surjapur Police Outpost, Assures Exemplary Action - 24 Ghanta Bangla News
Home

Baruipur Case: ‘BNS-এর চূড়ান্ত চরম শাস্তি হবে, গোটাটাই হবে মুখ্যমন্ত্রীর মনিটারিংয়ে, দৃষ্টান্ত রাখবে সরকার’, বারুইপুর মামলায় কোন শাস্তি দেবে সরকার? | Baruipur Case: CM Suvendu Adhikari Inaugurates Surjapur Police Outpost, Assures Exemplary Action

Spread the love

বারুইপুরে মুখ্যমন্ত্রীImage Credit: TV9 Bangla

দক্ষিণ ২৪ পরগনা: চার দিনের ব্যবধানে বারুইপুরে আবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। পরিবারের দাবি মেনে সূর্যপুরে উদ্বোধন করলেন নতুন পুলিশ ফাঁড়ির। এই ফাঁড়ির OC-র দায়িত্বে শিমূল মণ্ডল। ফাঁড়িতে থাকছেন ২ জন করে SI  ও ASI। থাকছেন ৮ জন কনস্টেবল ও ৪ জন মহিলা কনস্টেবল। এতদিন ওই এলাকায় কোনও ফাঁড়ি ছিল না, থানা দূরে, সেক্ষেত্রে নিরাপত্তার অভাব ছিল। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, সেখানে একটি ফাঁড়ি হোক।  ফাঁড়ির উদ্বোধনের পর এদিন আবারও মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন, বারুইপুরের মামলায় সরকার একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ করবে।

পুলিশ ফাঁড়ির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, “পরিবার প্রথম থেকেই প্রশাসনকে সাহায্য করেছে। আমরা পরিবারের প্রতি কৃতজ্ঞ। ঘটনার দিন ফোনে কথা বলেছিলাম, মঙ্গলবার নিজে এসেছিলাম, নির্দিষ্ট করে চার জনের নামে ওঁরা অভিযোগ করেছিলেন।”  এই ঘটনায় চার জনকেই পুলিশ গ্রেফতার করেছে। এক জনকে এনকাউন্টার করা হয়েছে।

উল্লেখ্য গত মঙ্গলবার যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা, তখনই সূর্যপুরে একটি ফাঁড়ি করার আবেদন জানিয়েছিলেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, এই আবেদন অত্যন্ত যুক্তিগ্রাহ্য মনে হয়েছে। তাই পাঁচ দিনের মধ্যেই পুলিশের শীর্ষ কর্তাদের প্রচেষ্টায় পুলিশ ফাঁড়ি তৈরি হল সূর্যপুরে। এছাড়াও ওই এলাকার প্রায় প্রত্যেকটি মোড়ে CCTV বসানো হচ্ছে। মুখ্যমন্ত্রী এদিন আবারও স্পষ্ট করে দিয়েছেন, এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে সরকার। সেক্ষেত্রে ‘কনভিকশন ও এক্সকিউশন’ মুখ্যমন্ত্রীর মনিটারিংয়েই হবে বলে জানিয়ে দিয়েছেন শুভেন্দু। তাঁর ঘটনায়, “এই ঘটনায় যাঁরা জড়িত, তাদের চূড়ান্ত চরম শাস্তি হবে। এদের সঙ্গে প্যায়ার মহব্বত হতে পারে না। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *