কোন কোন জিনিস ভুলেও রাখবেন না ফ্রিজের মাথায়? কী বলছে বাস্তুশাস্ত্র?
ফ্রিজের মাথায় কী রাখবেন না?
বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, ফ্রিজের মাথা যত পরিষ্কার পরিচ্ছন্ন হবে, ততই সংসারের মঙ্গল হবে। কারণ ফ্রিজ সংসারের শক্তির গুরুত্বপূর্ণ উৎস। তাই ফ্রিজের মাথায় আপনি যাই রাখবেন, তার গুরুত্বপূর্ণ প্রভাব সংসারের উপর পড়বে। আজ জেনে নেওয়া যাক, ফ্রিজের মাথায় কোন কোন জিনিস কখনোই রাখা যাবে না।
ওষুধ
ফ্রিজের মাথায় ওষুধ রাখলে, সেই ওষুধের কার্যকরিতা অনেকটাই হ্রাস পায়। এর ফলে ওষুধ খেয়েও বিশেষ কাজ দেবে না। সংসারের সদস্যদের অসুখ-বিসুখ এবং ডাক্তারের পেছনে খরচ বেড়েই চলবে।