চুরির অপবাদে ১০ বছরের শিশুকে হাত-পা বেঁধে মারধর, ভিডিয়ো দেওয়া হয় সমাজমাধ্যমে, নিন্দনীয় ঘটনা হেমতাবাদে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বুধবার ঘটনাটি ঘটলেও বিষয়টি প্রকাশ্যে আসে সোশ্যাল মিডিয়ায় শিশুটিকে মারধরের ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরেই। ওই ভিডিয়োতে শিশুকে হাত-পা বেঁধে রেখে নির্যাতনের দৃশ্য দেখা যাচ্ছে। ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি এইসময় অনলাইন। এই ঘটনায় অভিযোগের তির স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। শিশুটির মা বলেন, ‘ও বাড়ির সামনেই খেলাধুলো করছিল। ওরা বলছে, ও নাকি কিছু চুরি করেছে। ওকে বেঁধে মারধর করতে থাকে। ও যদি কোনও ভুল করে থাকে, আমাদের জানাতে পারত।’