উচ্ছেদের জেরে ভাগাড় হাওড়ার বাস টার্মিনাল! - 24 Ghanta Bangla News
Home

উচ্ছেদের জেরে ভাগাড় হাওড়ার বাস টার্মিনাল!

Spread the love

এই সময়, হাওড়া: উচ্ছেদ অভিযানে শ্রী ফিরেছে হাওড়া স্টেশন চত্বরের। পুরো এলাকা হকারমুক্ত হওয়ায় যাত্রীরা এখন স্বচ্ছন্দেই হাওড়া স্টেশনে যাওয়া–আসা করছেন। তখন ঠিক উল্টো ছবি হাওড়া বাস টার্মিনাসে। হাওড়া স্টেশন চত্বর থেকে উচ্ছেদ হওয়া দোকানের ভগ্নাবশেষ ডাঁই হয়ে পড়ে আছে হাও়ডা বাসস্ট্যান্ডের ফুটপাথে। বাস ধরার জন্য যাত্রীরা যেখানে অপেক্ষা করেন, সেখানেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙা কাঠ, চেয়ার, টেবিল, বাঁশের টুকরো ও ছেঁড়া পলিথিন। সব মিলিয়ে হাওড়া বাস টার্মিনাস এই মুহূর্তে ভাগাড়ের চেহারা নিয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *