২১–এ বড় জমায়েতের প্রস্তুতি বিদ্রোহী শিবিরের, কটাক্ষ কালীঘাটের - 24 Ghanta Bangla News
Home

২১–এ বড় জমায়েতের প্রস্তুতি বিদ্রোহী শিবিরের, কটাক্ষ কালীঘাটের

Spread the love

ঋতব্রতর কথায়, ‘২১ জুলাইয়ের সমাবেশ হবে। কোথায় হবে, তা নির্দিষ্ট সময়ে আলোচনা করে চূড়ান্ত হবে। আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি।’ বিদ্রোহী শিবির সূত্রের খবর, জমায়েতের আকার কেমন হবে, তা নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতে একদল বিধায়ককে তাঁদের জেলা থেকে নির্দিষ্ট সংখ্যায় লোক নিয়ে আসার রূপরেখা দেওয়া হয়েছে। জেলায় জেলায় বাস, ছোট গাড়ির বুকিংও শুরু হয়েছে। কলকাতায় জোড়াফুলের প্রাক্তন কাউন্সিলারদের একাংশ লোক নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছেন। বিদ্রোহী শিবিরের এক নেতার কথায়, ‘সমাবেশের মঞ্চ নির্মাণ থেকে পরিবহণের ব্যবস্থা, খাবার থেকে থাকার ব্যবস্থা— বিভিন্ন জনের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। বড় জমায়েত করার প্রস্তুতি শুরু হয়েছে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *