Weather Latest Update: বাংলায় জারি হল সর্তকতা, বিশেষ করে তোলপাড় হবে এইসব জেলা | Heavy rain fall alret in west bengal various districts
কলকাতা: উত্তরবঙ্গে বৃষ্টি হয়েই চলেছে। আগামী কয়েকদিন আরও বৃষ্টি হবে। শুধু বৃষ্টি বলা ভুল, প্রবল বৃষ্টিতে ভাসবে বাংলা। একই সঙ্গে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও। যেহেতু মরশুমের প্রথম মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়েছে। সেই কারণে বৃষ্টি বলয় তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। আর এর জেরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ, দুই বঙ্গই ভিজবে।
আলিপুর আবহাওয়া অফিস বলছে, বাংলাদেশ এবং সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হয়েছে শক্তিশালী ঘূর্ণাবর্ত। এর প্রভাবে আজ ৯ থেকে ১৩ জুলাই পর্যন্ত বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস বলছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়ায় প্রায় ১৫০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হতে পারে। তবে শুধু বৃষ্টি নয়, এর সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। যেহেতু প্রবল বৃষ্টি হবে সেই কারণে নিচু জায়গায় জমতে পারে জল।
এদিকে উত্তরবঙ্গে তীব্র বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। প্রাক বর্ষার বৃষ্টি সেখানে আগেই শুরু হয়েছে। এবার অতি ভারী বৃষ্টির জেরে ফের একবার পাহাড়ে ধস নাম ধস নামার আশঙ্কা করা হচ্ছে। হাওয়া অফিস উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে অতি ভারী বৃষ্টির লাল সর্তকতা জারি হয়েছে। বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে। কাল শুক্রবার অতি প্রবল বৃষ্টির লাল সর্তকতা। জলপাইগুড়ি জেলায়। আর ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে। ইতিমধ্যেই রাতভর বৃষ্টিতে জল জমেছে উত্তরের একাধিক জায়গায়। পাহাড়ে ধস। ভেঙে গিয়েছে রাস্তা।
শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী হালকা মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা উত্তরবঙ্গে। তবে দার্জিলিং কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। তিস্তা তোর্সা জলঢাকা রাইডাকসহ নদীতে জলস্তর বিপদসীমার উপরে বইতে পারে জল।
আজ বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায় । কাল শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই । শনিবার বৃষ্টির পরিমাণ বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির কমলা সর্তকতা দক্ষিণবঙ্গের জেলাতে।