স্বাস্থ্যভবনে কন্ট্রোল রুম, সব হাসপাতালে চলবে নজরদারি, ঘুরে দেখে মুখ্যমন্ত্রী বললেন, ‘দালালচক্র মুক্ত হবে’ - 24 Ghanta Bangla News
Home

স্বাস্থ্যভবনে কন্ট্রোল রুম, সব হাসপাতালে চলবে নজরদারি, ঘুরে দেখে মুখ্যমন্ত্রী বললেন, ‘দালালচক্র মুক্ত হবে’

Spread the love

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নিউ টাউনে আদানি গোষ্ঠী যে ২০০০ বেডের হাসপাতাল তৈরি করতে চলেছে, তার উদ্বোধনও শীঘ্রই হবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘২০০০ বেডের হাসপাতাল হচ্ছে। তার মধ্যে এক হাজার বেড শুধু গরিব মানুষের জন্যই বরাদ্দ থাকবে।’ শুধু তা-ই নয়, রাজ্যের সমস্ত হাসপাতালেই শয্যা বাড়ানোর কথা ভেবেছে সরকার। মুখ্যমন্ত্রী জানান, পুজোর মধ্যে আরও ২০০-২৫০ শয্যা বাড়বে এসএসকেএম হাসপাতালে। সেখানে আইসিইউ বেডের সংখ্যা ১১২ থেকে বেড়ে হবে অন্তত ২০০। হাসপাতালগুলিতে ট্রমা কেয়ার পরিষেবার বহর নিয়ে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী। বলেন, ‘তারাতলার বিপর্যয় দেখিয়ে দিয়েছেন, আমাদের ট্রমা কেয়ার পর্যাপ্ত নয়। এক মিনিটে যাতে ২৫০ জনকে পরিষেবা দেওয়া যায়, সেই রকম ট্রমা কেয়ার বানাতে হবে। স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিবকে বলেছি, জায়গা চিহ্নিত করতে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *