Dilip Ghosh on Mamata: ‘তোমার বাড়ির বিছানায় নাচিনি, প্রয়োজনে সেইটাও করব’, মমতার মিছিল নিয়ে বিস্ফোরক দিলীপ | Dilip Ghosh Slams mamata banrejee regarding rally issue
দিলীপ ঘোষের আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়কেImage Credit: TV9 বাংলা
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তার কেটে গিয়েছে। এবার এমনই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।কিন্তু হঠাৎ কেন এমন কথা তাঁর মুখে? আসলে বুধবার তৃণমূলের বিক্ষোভ চলাকালীন আচমকা নিজের দলের এক কর্মীকে চড় মারেন মমতা। সেই প্রসঙ্গে বলতে গিয়ে এমন কথা বললেন তিনি।
দিলীপ ঘোষ বলেন, “কাল মাননীয়া একজনকে থাপ্পড় মারলেন। ওঁর তার কেটে গিয়েছে। এতদিন কয়েকটা তার কাটা ছিল। কাল দেখলাম সব তার কেটে গেছে। ক্ষমতায় থেকে চোখ রাঙানো যায়। বিরোধী থেকে ধৈর্য ধরতে হয়। শুধু ড্রামা করলে হয় না।” তিনি এও বলেন, “এতদিন ড্রামা করেছেন। আপনি লড়াই করুন। আমরাও তো লড়াই করেছি। আমাদের রাস্তায় আটকেছেন। গাড়ি ভেঙেছেন। খেলা হবে গান মাইকে বা ডিজে দিয়ে বাজিয়েছেন। সেগুলো ভুলে গেলে চলবে না।”
এ ক্ষেত্রে উল্লেখ্য, তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন একাধিক ইস্যুতে বিক্ষোভ দেখিয়েছিলেন বিরোধীরা। সেই সময় বহুক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে উঠত প্রশ্ন। ব্যারিকেড ভাঙলেই জুটত লাঠির বাড়ি। শুধু রাজনৈতিক দল নয়, শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রেও যখন চাকরিহারা শিক্ষকরা পথে নেমেছিলেন প্রতিবাদের জন্য সেই সময়ও একই ঘটনা ঘটেছিল। বিতর্ক হয়েছিল যখন পুলিশ লাথি মেরেছিল শিক্ষককে। এখন তৃণমূল ক্ষমতা হারা।
গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস কর্মীরা পথে নেমেছিলেন বিক্ষোভ দেখাতে। অভিযোগ, সেই সময় তাঁদের মিছিলে বাধা দেওয়া অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এমনকী, মাছ চোর গান বাজানো হয়। একই সঙ্গে ডিম ছোড়া হয়। সব মিলিয়ে বিস্তর জটিল পরিস্থিতি তৈরি হয়।
এ প্রসঙ্গে বলতে গিয়েই দিলীপ ঘোষ বলেন, “কাল আমাদের ছেলেরা একটু গান টান বাজিয়েছে। নাচ টাচ করেছে। জিতেছি আমরা একটু নাচব না? তোমার বাড়ির বিছানায় গিয়ে তো নাচিনি। যদি প্রয়োজন হয় সেটাও করব।”