উইকএন্ডে দিঘা-মন্দারমনি যাচ্ছেন? সামবাধান! নামতে পারবেন না সমুদ্রে - 24 Ghanta Bangla News
Home

উইকএন্ডে দিঘা-মন্দারমনি যাচ্ছেন? সামবাধান! নামতে পারবেন না সমুদ্রে

Spread the love

দিঘা: দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায়…

দিঘা: দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখেই দিঘার উপকূলবর্তী এলাকায় পর্যটক ও মৎস্যজীবীদের সুরক্ষায় কড়া পদক্ষেপ নিল প্রশাসন। রবিবার, ১২ জুলাই পর্যন্ত দিঘার সমুদ্রস্নানে জারি করা হয়েছে কঠোর নিষেধাজ্ঞা। (administration imposed a ban on sea bathing in digha)

এর আগে মঙ্গলবার পর্যন্ত সমুদ্রস্নান ও মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা ছিল। তবে বুধবার রাতে পরিস্থিতি পর্যালোচনা করে প্রশাসন মাইকে প্রচারের মাধ্যমে সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়িয়ে ১২ জুলাই অর্থাৎ রবিবার পর্যন্ত করেছে। শুধু দিঘা নয়, মন্দারমণি-সহ পার্শ্ববর্তী সমস্ত উপকূলীয় এলাকাতেও পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। টানা বৃষ্টি ও জলোচ্ছ্বাসের আশঙ্কায় স্থানীয় পুলিশ প্রশাসন এলাকায় সতর্কতামূলক প্রচার চালাচ্ছে।

নিখোঁজ মৎস্যজীবী নিয়ে উদ্বেগ

নিষেধাজ্ঞার পাশাপাশি শঙ্করপুরের ১৫ জন মৎস্যজীবীর নিখোঁজ হওয়ার ঘটনা ঘিরে জনমানসে উদ্বেগ বাড়ছে। গত ২ জুলাই থেকে তাঁদের কোনো খোঁজ না মেলায় পরিবারের সদস্যরা দিশেহারা। শঙ্করপুর ফিশারম্যান ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক ও প্রাক্তন বিধায়ক স্বদেশরঞ্জন নায়েক নিখোঁজ মৎস্যজীবীদের উদ্ধারকাজে প্রশাসনকে আরও তৎপর হওয়ার আবেদন জানিয়েছেন। দুর্যোগের মুখে দাঁড়িয়ে নিখোঁজদের উদ্ধার করা এখন প্রশাসনের কাছে অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আবহাওয়া দফতরের সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতরের মতে, বাংলাদেশে সৃষ্ট ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বাংলায় মরশুমের অন্যতম শক্তিশালী বৃষ্টি বলয় তৈরি হয়েছে। আগামী চার দিনে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের ১০টি জেলায় ১৫০ মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকছে দমকা ঝোড়ো হাওয়া ও প্রবল বজ্রপাতের সতর্কতা।

এই আবহে প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সমুদ্র সৈকত থেকে দূরে থাকার এবং মৎস্যজীবীদের কোনোভাবেই সমুদ্রে না যাওয়ার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগ কেটে না যাওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

অন্নপূর্ণা যোজনায় বড় স্বস্তি: পোর্টালে আসছে ‘এডিট’ অপশন, শুধরে নিন ভুল

বুদ্ধিজীবীদের মাথায় ‘ডিম ভাঙার’ নিদান দিলীপ ঘোষের, মন্তব্যে অস্বস্তিতে বিজেপি

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *