‘লর্ডসে ঘুরপাক…’, সৌরভের জন্মদিনে প্রকাশ্যে ‘দাদা’-র ফার্স্ট লুক, কবে মুক্তি পাচ্ছে ছবি?
প্রথম পোস্টার প্রকাশের পাশাপাশি ছবির মুক্তির দিনও ঘোষণা করা হয়েছে। ২০২৭ সালের ১৪ মে মুক্তি পাবে এই ছবি। বায়োপিকে তুলে ধরা হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেটজীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়। কলকাতার এক প্রতিভাবান তরুণ ক্রিকেটার থেকে ভারতীয় দলের অধিনায়ক হয়ে ওঠার লড়াই, জাতীয় দলে প্রত্যাবর্তন, বিতর্ক, সাফল্য, নেতৃত্ব এবং ভারতীয় ক্রিকেটে তাঁর আমূল পরিবর্তনের গল্পই হবে ছবির মূল উপজীব্য। বিশেষ করে বিদেশের মাটিতে লড়াকু ভারতীয় দল গড়ে তোলা, তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া, দলের ভিতরে আত্মবিশ্বাস তৈরি করা এবং ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার অধ্যায়গুলিও ছবিতে থাকবে।