বিপর্যয় কাটিয়ে মেসির জয়, আর্জেন্তিনার প্রত্যাবর্তন থেকে কোন বড় শিক্ষা নিলেন অপরাজিতা? - 24 Ghanta Bangla News
Home

বিপর্যয় কাটিয়ে মেসির জয়, আর্জেন্তিনার প্রত্যাবর্তন থেকে কোন বড় শিক্ষা নিলেন অপরাজিতা?

Spread the love

অপরাজিতার কথায়, ‘জীবনে যখনই সংকট আসে, আমি ভয় পাই। মনে হয়, এ বার বুঝি আর পারব না। বুকের ভিতর অস্থিরতা জমে, ঈশ্বরকে ডাকি, কাঁদি। সেই মুহূর্তে সহজ হয়ে দাঁড়িয়ে থাকতে পারি না, হাসতে তো আরও পারি না। কিন্তু লিওনেল মেসিকে যত দেখি, তত একটা জিনিস শিখি। আজও যখন আর্জেন্তিনা ২-০ পিছিয়ে, চারপাশের মানুষ প্রায় বিশ্বাস করেই ফেলেছে, এ বার হয়তো বিশ্বকাপ শেষ, তখনও মেসির মুখে আতঙ্কের চিহ্ন ছিল না। ছিল এক শিশুর মতো শান্ত হাসি। সেই হাসিটা যেন বলছিল, ‘শেষ বলে কিছু হয় না। শেষ মানেই, নতুন শুরুর অপেক্ষা।’ আর তার পরেই ঘটল সেই অবিশ্বাস্য প্রত্যাবর্তন। শেষের কয়েক মিনিটে তিনটি গোল। যে ম্যাচ হার নিশ্চিত মনে হচ্ছিল, সেটাই জয়ে বদলে গেল।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *