Vande Mataram: কার প্রস্তাবে ছোট হয় ‘বন্দেভারতম’, তথ্য় সামনে আনল কংগ্রেস – Bengali News | Who proposed edited version of vande mataram, explains Congress
জাতীয় স্তোত্র বন্দেমাতরম নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আসন্ন লোকসভার অধিবেশনেও এই বিষয়টি উত্থাপন করতে পারে বিজেপি। সম্প্রতি সেই ইস্যুতে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর প্রশ্ন, কেন বাদ দেওয়া হল বন্দেমাতরম?
অভিযোগ, ১৯৩৭-এ বন্দেমাতরম-এর গুরুত্বপূর্ণ অংশ বাদ দেওয়া হয়েছে। মুসলিমদের তুষ্ট করতে অংশ বাদ দেওয়া হয় সেটি? এমনই অভিযোগ বিজেপির। এদিকে, কংগ্রেসের প্রশ্ন, আরএসএস কি কখনও বন্দেমাতরম গায়? আগামিদিনে বঙ্গবাসীর মনেও নাড়া দেবে এই বিতর্ক! এরই মধ্যে দলিল-দস্তাবেজ বের করে কংগ্রেস জানিয়েছে, কে বন্দেমাতরমের ওই অংশ ঠিক করে দিয়েছিল।