আর্জেন্তিনার জয়েও কাঁটা, পেনাল্টি মিসে বিশ্বকাপে অবাঞ্ছিত রেকর্ড মেসির - 24 Ghanta Bangla News
Home

আর্জেন্তিনার জয়েও কাঁটা, পেনাল্টি মিসে বিশ্বকাপে অবাঞ্ছিত রেকর্ড মেসির

Spread the love

বিশ্বকাপে কোন লজ্জার রেকর্ড গড়লেন মেসি?

Lionel Messi-র বিশ্বকাপ যাত্রায় জুড়ল এক অবাঞ্ছিত রেকর্ড। মঙ্গলবার আটলান্টায় FIFA World Cup-এর শেষ ষোলোর ম্যাচে মিশরের বিরুদ্ধে পেনাল্টি মিস করেছেন মেসি। এর ফলে একই বিশ্বকাপে দু’টি পেনাল্টি মিস করা প্রথম ফুটবলার হলেন আর্জেন্তিনার অধিনায়ক।

এর আগে গ্রুপপর্বে অস্ট্রিয়ার বিরুদ্ধে তাঁর শট পোস্টের বাইরে গিয়েছিল। মিশরের বিরুদ্ধে ২০ মিনিটের মাথায় পেনাল্টি পায় আর্জেন্তিনা। অস্ট্রিয়া ম্যাচে যে দিকে শট মেরেছিলেন, সে দিকেই শট নেন মেসি। তবে নির্ভুল অনুমান ক্ষমতায় তা রুখে দেন মিশরের গোলকিপার শোবেইর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *