Suvendu Adhikari: 'ওরা করেছে বলে আপনিও?' শুভেন্দুর আর্জি পত্রপাঠ খারিজ করলেন বিচারপতি - Bengali News | Suvendu adhikari Calcutta High Court did not allow Subhendu Adhikari to sit on dharna in front of Raj Bhavan - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari: ‘ওরা করেছে বলে আপনিও?’ শুভেন্দুর আর্জি পত্রপাঠ খারিজ করলেন বিচারপতি – Bengali News | Suvendu adhikari Calcutta High Court did not allow Subhendu Adhikari to sit on dharna in front of Raj Bhavan

Spread the love

শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতাImage Credit source: Tv9 Bangla

কলকাতা: রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাজভবনের সামনে ধরনায় বসার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি ছিল। বিচারপতি শুভেন্দু অধিকারীকে বিকল্প কোনও জায়গা খুঁজে বার করার পরামর্শ দেন। এদিনের শুনানিতে বিচারপতি বলেন, “বিকল্প জায়গার সন্ধান নিয়ে আসুন, ভেবে দেখছি।”

ভোট পরবর্তী হিংসায় ‘আক্রান্ত’দের সঙ্গে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু রাজভবনে পুলিশি বাধার মুখে পড়েন তিনি। এরপর ‘আক্রান্ত’দের সঙ্গে নিয়ে রাজভবনের সামনে ধরনায় বসতে চাইছেন শুভেন্দু।  ১৩ জুন পুলিশের কাছে আবেদন জানানো হয়। গতকাল পুলিশ সেই আবেদন খারিজ করে বলে আদালতে দাবি করেন শুভেন্দুর আইনজীবীর। এক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন শুভেন্দু। কারণ এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের বাইরে ধরনায় বসেছিলেন একশো দিনের কাজের টাকা আদায়-সহ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে। তাতে পুলিশ অনুমতি দিয়েছিল। কিন্তু শুভেন্দুকে কেন দেওয়া হচ্ছে না, তা নিয়েই প্রশ্ন তুলে আদালতে মামলা হয়।

এদিনের শুনানিতে বিচারপতি সিনহা শুভেন্দুকে প্রশ্ন করেন, “ওখানেই কেন অবস্থানে বসতে হবে? শাসক দল বসেছিল বলে?”   বিচারপতি বলেন, “বিকল্প জায়গার সন্ধান নিয়ে আসুন, ভেবে দেখছি।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *