ডোমজুড়ের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের সাব-স্টেশনে গ্যাস লিক, এলাকায় আতঙ্ক - 24 Ghanta Bangla News
Home

ডোমজুড়ের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের সাব-স্টেশনে গ্যাস লিক, এলাকায় আতঙ্ক

Spread the love

পুলিশ এবং স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বলুহাটিতে আইওসিএল-এর সাব-স্টেশন নম্বর ১১-তে গ্যাস পাইপলাইনের চাপ নিয়ন্ত্রণের জন্য একাধিক ভাল্ব ও নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। প্রাথমিক ভাবে অনুমান, পাইপলাইনে অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় একটি প্রেসার রিলিজ অংশ বা ভাল্ব হঠাৎ খুলে যায়। এর জেরে তীব্র শব্দের সঙ্গে দ্রুত গতিতে এলপিজি গ্যাস বের হতে শুরু করে। হঠাৎ গ্যাস বেরোতে দেখে সাব-স্টেশনে কর্মরত নিরাপত্তারক্ষীরাও প্রথমে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন। আশপাশের এলাকার বাসিন্দারাও ভয় পেয়ে যান। পরে নিরাপত্তারক্ষীরাই মূল নিয়ন্ত্রণ ভাল্ব ঘুরিয়ে গ্যাসের প্রবাহ বন্ধ করে দেন। এর কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *