৭৬ অল আউট! গম্ভীরের কোচিংয়ে লজ্জার নয়া রেকর্ড ভারতের, একপেশে জয় ইংল্যান্ডের - 24 Ghanta Bangla News
Home

৭৬ অল আউট! গম্ভীরের কোচিংয়ে লজ্জার নয়া রেকর্ড ভারতের, একপেশে জয় ইংল্যান্ডের

Spread the love

পাওয়ারপ্লেতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতের ব্যাটিং

২০২ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই জোফ্রা আর্চার ও জশ টাংয়ের পেস বোলিংয়ের সামনে অসহায় দেখায় ভারতীয় ব্যাটারদের। ৪.৬ ওভারে ৫২ রানের মধ্যে পাঁচ উইকেট খুইয়ে বসে ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টিতে এই প্রথম পাওয়ারপ্লের মধ্যে পাঁচ উইকেট হারাল ভারত।

৯ ওভারের মধ্যেই ৭৬ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। প্রথম সাত ব্যাটারের কেউই ১৫ রানের গণ্ডি পেরোতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ১৩ রান করে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। জশ টাং নেন চার উইকেট। আর্চারের ঝুলিতে যায় তিনটি উইকেট।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *