বিদ্রোহী শিবির ‘দখল’ নিল অস্থায়ী রাজ্য দপ্তরের, দ্বন্দ্ব চরমে দুই তৃণমূলের
বিদ্রোহী শিবিরের কব্জায় যাওয়ার পরেও মেট্রোপলিটনের এই অফিসে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে?
বিদ্রোহী তৃণমূল নেতা আখরুজ্জামান বলেন, ‘উনি আমাদের উপদেষ্টা হিসেবে থাকলে ওঁর ছবি অবশ্যই থাকবে।’ ঋতব্রত শিবিরের যে কোনও কর্মসূচিতে ইদানীং দেখা যাচ্ছে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদকে। এ দিনও তিনি ছিলেন সামনের সারিতে। তাঁর কথায়, ‘আগেও এই অফিসে আসতাম। এখনও আসছি। এতে নতুনত্বের কী আছে, বুঝতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী।’ আবার কালীঘাট–তৃণমূলের তরফে বৈশ্বানর বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া তৃণমূল হয় না। গোটা বাংলার মানুষ সেটা জানেন এবং দলীয় কর্মীরা মমতাকেই মানেন। কাদের স্বার্থে তৃণমূলকে ভাঙার চেষ্টা চলছে, সেটা সবাই জানে।’