ED Raid at TMC Office: দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সদর দফতরে ইডি! কীসের খোঁজে এলেন আধিকারিকরা? | Enforcement Directorate Raids TMC Main Office in Delhi in Connection with TMC Rajya Sabha MP Nadimul Haque's Probe - 24 Ghanta Bangla News
Home

ED Raid at TMC Office: দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সদর দফতরে ইডি! কীসের খোঁজে এলেন আধিকারিকরা? | Enforcement Directorate Raids TMC Main Office in Delhi in Connection with TMC Rajya Sabha MP Nadimul Haque’s Probe

Spread the love

তৃণমূলের দিল্লির অফিসে ইডি হানা।Image Credit: X

নয়া দিল্লি: সকাল থেকেই অ্যাকশনে নেমে পড়েছে ইডি। একদিকে যেখানে কলকাতায় তৃণমূল কংগ্রেস সাংসদের সংবাদপত্রের অফিসে তল্লাশি চলছে, ঠিক সেই সময়ই খবর মিলল যে দিল্লিতেও তৃণমূলের সদর দফতরে হাজির হয়েছে ইডি। কীসের জন্য হানা দিলেন তারা?

কোন ঠিকানায় তল্লাশি?

নয়া দিল্লিতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাউথ এভিনিউ সদর দফতরে উপস্থিত হয়েছেন ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, ৬১ সাউথ এভিনিউ সাংসদ বাংলোটি রাজ্যসভার সাংসদ হিসাবে নাদিমুল হকের নামে তালিকাভুক্ত। তবে এই বাড়িতে থাকেন না নাদিমুল হক। তাঁর নামে তালিকাভুক্ত বাড়ি বরাবর তৃণমূলের পার্টি অফিস হিসাবে ব্যবহৃত হয়। বাংলোর বাইরে তৃণমূল কংগ্রেসের বোর্ড, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো থাকে।

জানা গিয়েছে, আজ সকালে যখন দিল্লির তৃণমূল কংগ্রেস অফিসের কর্মীরাও এসে পৌঁছননি, সেই সময়ে ইডি আধিকারিকরা অফিসের সামনে হাজির হন। আজ দুপুর সাড়ে ১২টায় তৃণমূল কংগ্রেসের একটি সাংবাদিক বৈঠক রয়েছে এই অফিস থেকে। প্রাক্তন সাংসদ সাকেত গোখলের এই সাংবাদিক বৈঠক করার কথা। ঠিক তার আগেই ইডি আধিকারিকদের তৃণমূলের অফিসে পৌঁছে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, আজ সকালেই নাদিমুল হকের পরিচালিত সংবাদপত্রের অফিসে হানা দেয় ইডি। পার্ক সার্কাসের ওই সংবাদপত্রের অফিসে এখনও চলছে তল্লাশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *