World Cup Winner: ফ্যাশনেও চ্যাম্পিয়ন বিশ্বজয়ী হরমনপ্রীতরা, 'ভোগ' ম্যাগাজিনে আলো ছড়াল ভারতীয় মহিলাব্রিগেড - Bengali News | Vogue India honors World Cup heroes Harmanpreet Kaur, Deepti Sharma, Shafali Verma and Pratika Rawal - 24 Ghanta Bangla News
Home

World Cup Winner: ফ্যাশনেও চ্যাম্পিয়ন বিশ্বজয়ী হরমনপ্রীতরা, ‘ভোগ’ ম্যাগাজিনে আলো ছড়াল ভারতীয় মহিলাব্রিগেড – Bengali News | Vogue India honors World Cup heroes Harmanpreet Kaur, Deepti Sharma, Shafali Verma and Pratika Rawal

Spread the love

২২ গজের বিশ্বজয়ী হ্যারি-দীপ্তিরা এ বার ফ্যাশনেও চ্যাম্পিয়নImage Credit: VOGUE India X

কলকাতা: এই তো দিন আঠারো আগের কথা… ২ নভেম্বর মুম্বইয়ে স্বপ্নপূরণ হয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট টিমের (Indian Women’s Cricket Team)। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে বিশ্বকাপ ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল হরমনপ্রীত কৌরের ভারত। তারপর থেকে ভারতের মহিলা ক্রিকেটদের দেশের নানা প্রান্তে নানা ভাবে সম্মান জানানো হচ্ছে। এ বার বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেটারদের সম্মান জানাতে এগিয়ে এল আন্তর্জাতিক ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিন ‘ভোগ’। জনপ্রিয় ম্যাগাজিন ‘ভোগ ইন্ডিয়া’-র কভার পেজে দ্যুতি ছড়ালেন ৪ ভারতীয় মহিলা ক্রিকেটার।

২২ গজের বিশ্বজয়ী হ্যারিরা এ বার ফ্যাশনেও চ্যাম্পিয়ন

‘ভোগ ইন্ডিয়া’-র কভার পেজে যে ৪ ভারতীয় মহিলা ক্রিকেটার আলো ছড়িয়েছেন, তাঁরা হলেন – অধিনায়ক হরমনপ্রীত কৌর, দীপ্তি শর্মা, প্রতীকা রাওয়াল ও শেফালি ভার্মা। ৪ ক্রিকেটারকে এই ম্যাগাজিনের কভার পেজে অত্যন্ত সুন্দরী ও দৃঢ় এবং প্রত্যয়ী লুকে দেখা গিয়েছে।

বাইশ গজে রাজ করলেও গ্ল্যামার দুনিয়ায় সেই অর্থে বেশি চর্চা হয় না ভারতীয় মহিলা ক্রিকেটারদের নিয়ে। কিন্তু তার অর্থ আবার এটা নয় যে, ভারতীয় মহিলা টিমের ক্রিকেটাররা গ্ল্যামারাস নন। তাঁরা অত্যন্ত গ্ল্যামারাস। একদিকে প্রতিভা, অপরদিকে রূপ। যে কোনও ক্রিকেট প্রেমী হরমনপ্রীত-স্মৃতিদের দেখে ‘ফিদা’ হতে পারেন। ‘ভোগ ইন্ডিয়া’-র কভার পেজে ৪ তারকার যে ছবি ফুটে উঠেছে তাতে রয়েছে দুটি রং- হালকা সবুজ ও হালকা হলুদ।

‘ভোগ ইন্ডিয়া’-র কভার পেজের ছবিটি ছাড়াও আরও বেশ কয়েকটি গ্ল্যামারাস লুকে দেখা গিয়েছে হরমনপ্রীত কৌর, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা ও প্রতীকা রাওয়ালকে। এই ফটোশুট করতে গিয়েও শেফালি-দীপ্তিদের দেখা যায়, তাঁদের প্রিয় হ্যারিদির সঙ্গে খুনসুটি করতে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *