১৩ জুলাই শহরে ‘গার্ডেন ভরেলি মাই নেম ইজ জান’, টিকিটের চাহিদা তুঙ্গে – Bengali News | Garden Vareli presents My Name is Jaan will be screened on 13th July in the city
আর মাসে খানেকের অপেক্ষা। কলকাতার বুকে আবার আসতে চলেছে ‘গার্ডেন ভরেলি মাই নেম ইজ জান: আ ট্রিবিউট টু দ্য টাইমলেস লেগাসি অফ গওহর জান’ নাটক। ১৩ জুলাই, জিডি বিড়লা সভাঘরে সন্ধে ৬.৩০-এ মঞ্চস্থ হবে এই নাটক। আর কিছু সংখ্যক আসন পড়ে রয়েছে। অনলাইনে মিলছে টিকিট। তার আগে ৫ জুলাই দিল্লির শ্রীরাম সেন্টার ফর পারফর্মিং আর্টসে দেখা যাবে ‘গার্ডেন ভরেলি মাই নেম ইজ জান’, অ্যাক্সিস ব্যাঙ্কের নিবেদনে।
গওহর জানের জীবনকে ভিত্তি করে নাটক ‘গার্ডেন ভরেলি মাই নেম ইজ জান’। পটভূমিকায় অর্পিতা চট্টোপাধ্যায়। ‘স্টুডিয়ো নাইন’-এর উদ্যোগে ২৫ অক্টোবর মুম্বইয়ের বাল গান্ধর্ব রঙ্গ মন্দির অডিটোরিয়ামে গত বছর এই নাটক মঞ্চস্থ হয়। উপস্থিত ছিলেন বলিউড তারকা অনুপম খের, টিভিনাইন নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। এই নাটক ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শক মহলে। প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলেও। শুধু মুম্বই নয়, কলকাতা-সহ একাধিক শহরে মন কেড়েছে অর্পিতা চট্টোপাধ্যায়ের ‘মাই নেম ইজ জান’।