Barananagr: মর্মান্তিক ঘটনা, বাবার স্কুটি থেকে ছিটকে পড়ে দুই সন্তানের মৃত্যু বি টি রোডে | Scooty Accident at B T Road Baranagar two children died father injured
বরানগর: সাতসকালে বিটি রোডের উপর মর্মান্তিক দুর্ঘটনা। লরির ধাক্কায় দুই শিশুর মৃত্যু। স্কুলে যাওয়ার পথেই এই ঘটনা ঘটে। স্কুটিতে দুই সন্তানকে নিয়ে স্কুলের পথে যাচ্ছিলেন বাবা। সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতির লরির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী।
জানা গিয়েছে, শনিবার সকালে এক ব্যক্তি তাঁর দুই সন্তানকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে ধাক্কা মারে একটি লরি। লরির ধাক্কায় স্কুটি থেকে ছিটকে পড়েন তিনজনই। ৫ ও ৭ বছরের দুই সন্তানেরই ঘটনাস্থলেই মৃত্য হয়। গুরুতর আহত হয়েছেন বাবা।
সবিস্তারে আসছে…