অটল টানেলের কাছে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ১।Ei Samay
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কৈলাশ (৩৪)। তিনি রাজস্থানের সিকার জেলার বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের লখিমপুরের বাসিন্দা আদিত্য, রাজস্থানের সিকারের বাসিন্দা রাজেন্দ্র এবং গাড়ির চালক সিদ্ধার্থ। তাঁদের সকলকেই দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার, ৩০ জুন রাতে মানালি থেকে লাহুলের উদ্দেশে রওনা দিয়েছিলেন ওই চারজন। রাত প্রায় ১০টা নাগাদ, অটল টানেলের নর্থ পোর্টালের (North Portal) কিছুটা পেরোতেই আচমকাই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি।
অতিরিক্ত গতির কারণেই পাহাড়ি রাস্তায় ঠিকমতো বাঁক নিতে পারেননি ওই গাড়ির চালক। ফলে গাড়িটি রাস্তা ছেড়ে সোজা ছিটকে যায় চন্দ্রা নদীর দিকে। নদীর উপর নির্মীয়মাণ একটি সেতুতে সজোরে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায় গাড়িটি।