Calcutta High Court: বড় স্বস্তি FIR-এ নাম থাকা চাকরিহারা শিক্ষকদের, কী বলল হাইকোর্ট? – Bengali News | Police can not take any coercive action against sacked teachers, orders Calcutta High Court
বিচারপতি তীর্থঙ্কর ঘোষImage Credit source: Tv9 Bangla
কলকাতা: বিকাশ ভবনের সামনে অবস্থানরত আন্দোলনকারী এবং FIR-এ নাম থাকা কোনও চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে তদন্ত চলবে। পুলিশকে ধীরে চলো নীতি নিয়ে চলতে হবে। নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একইসঙ্গে হাইকোর্ট নির্দেশ দিল, যোগ্য শিক্ষক, শিক্ষিকা অধিকার মঞ্চ ২০১৬-র সদস্যরা সেন্ট্রাল পার্কের সুইমিং পুল লাগোয়া অঞ্চলে অবস্থান বিক্ষোভ করতে পারবেন। পর্যায়ভিত্তিকভাবে ২০০ জন ব্যক্তি থাকতে পারবেন।
শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি বলেন, সম্ভব হলে প্রশাসন অস্থায়ী তাঁবু টাঙিয়ে দেবে। বায়ো টয়লেট, পানীয় জলের ব্যবস্থা করে দেবে প্রশাসন। একইসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের তরফে যে শোকজ নোটিস জারি করা হয়েছে সেটাও কার্যকর করা যাবে না।