রাস্তা-নিকাশি থেকে বেদখল জমি উদ্ধার, জেলা পরিষদের বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত - 24 Ghanta Bangla News
Home

রাস্তা-নিকাশি থেকে বেদখল জমি উদ্ধার, জেলা পরিষদের বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত

Spread the love

এই সময়, তমলুক: রাজনৈতিক পালাবদলের পরে প্রশাসনিক সমন্বয় ও উন্নয়নকে সামনে রেখে নতুন বার্তা দিল জেলা পরিষদ। বৃহস্পতিবার জেলা পরিষদের সতীশ সামন্ত সভাকক্ষে অনুষ্ঠিত হলো সাধারণ সভা। সেই সভা থেকে জেলার উন্নয়নকে আরও গতিশীল করতে ত্রিস্তর পঞ্চায়েত, জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সমন্বয়ের উপরে জোর দেওয়া হয়। জেলার পরিকাঠামো উন্নয়ন থেকে বর্ষার দুর্ভোগ মোকাবিলা, সরকারি সম্পত্তি পুনরুদ্ধার থেকে কর্মসংস্থান প্রকল্পের বাস্তবায়ন— একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। সম্প্রতি জেলা পরিষদের তৃণমূলের সভাধিপতি ও সহ-সভাপতির পদত্যাগের পরে নিয়ম মেনে নতুন সভাধিপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিজেপি নেতা বামদেব গুছাইত। দায়িত্ব নেওয়ার পরে এটাই ছিল তাঁর প্রথম সাধারণ সভা। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী–সহ একাধিক বিধায়ক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, সদস্য–সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *