‘বাড়ি ফিরলে আলু পোস্ত, ইলিশ মাছের ভাপা খাওয়াব শুভেন্দুকে’, বলছেন মাসি মুক্তি ভট্টাচার্য - 24 Ghanta Bangla News
Home

‘বাড়ি ফিরলে আলু পোস্ত, ইলিশ মাছের ভাপা খাওয়াব শুভেন্দুকে’, বলছেন মাসি মুক্তি ভট্টাচার্য

Spread the love

শনিবার সকাল থেকে টিভির পর্দায় চোখ ছিল শান্তিকুঞ্জের পাশেই মহাপাত্র পরিবারের। উল্লসিত সেই পরিবারে সদস্যেরাও। শান্তিকুঞ্জ তৈরি হওয়ার আগে ওই বাড়িতেই ভাড়া ছিল অধিকারী পরিবার। সেখানে জন্মেছেন শুভেন্দু এবং দিব্যেন্দু অধিকারী।

গায়ত্রী দেবী জানান, কলেজ থেকেই সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন শুভেন্দু। তার পর আর তাঁকে ফিরে তাঁকাতে হয়নি। কিন্তু সেই শুভেন্দুই নাকি স্কুলে পড়াকালীন মাধ্যমিক পর্যন্ত ঘর থেকেই বেরোতেন না! মুখ্যমন্ত্রীর মা বলেন, ‘তখন একটা শাবল আর বালতি নিয়ে চলে যেত বাগানে। কত কিছু আছে আমাদের বাগানে! ফুলকপি, বেগুন, লঙ্কা, শাক, টমেটো, কত গাছ!’ ছেলের গল্প করতে করতে গায়ত্রী দেবী জানান, শুভেন্দু পান্তাভাত খেতে বড়ই ভালোবাসেন। গরমে রাতে মাকে বলেন ভাতে জল ঢেলে দিতে। তার সঙ্গে কখনও আলুভাজা। কখনও আবার মাছ ভাজা বা ডিমের অমলেট।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *