অভিন্ন জাতীয় ড্রাগ রেজিস্ট্রি চালু কেন্দ্রের
এই সময়: দেশের সব ওষুধের জন্যে একটি অভিন্ন ও উন্নত তথ্যভাণ্ডার তৈরি করতে ‘জাতীয় ড্রাগ রেজিস্ট্রি’ চালু করল স্বাস্থ্য মন্ত্রক। সরকারের দাবি, এর ফলে চিকিৎসক, হাসপাতাল, ফার্মেসি এবং বিভিন্ন ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় ওষুধ সংক্রান্ত তথ্যের অসঙ্গতি কমবে। একই সঙ্গে ই-প্রেসক্রিপশন, স্বাস্থ্য–নথি সংরক্ষণ এবং তথ্য আদানপ্রদান আরও নির্ভুল ও সহজ হবে।