শিল্ড শুরুর দিনেই বাগানের হাতে উঠতে চলেছে সিএফএল ট্রফি - 24 Ghanta Bangla News
Home

শিল্ড শুরুর দিনেই বাগানের হাতে উঠতে চলেছে সিএফএল ট্রফি

Spread the love

বহু প্রতীক্ষার অবসান ঘটেছে এবার। (Mohun Bagan)হাড্ডাহাড্ডি লড়াই শেষে কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। দিনকয়েক আগে বারাসত স্টেডিয়ামে পড়শী মহামেডান স্পোর্টিং ক্লাবকে…

mohun-bagan-cfl-shield-2026

বহু প্রতীক্ষার অবসান ঘটেছে এবার। (Mohun Bagan)হাড্ডাহাড্ডি লড়াই শেষে কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। দিনকয়েক আগে বারাসত স্টেডিয়ামে পড়শী মহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে খেতাব এসেছে বাগানে। সেই নিয়ে এখনও মাতোয়ারা বাগান সমর্থকরা। এবার সামনে আইএফএ শিল্ড। গতবার ইস্টবেঙ্গল দলকে হারিয়ে এই খেতাব জয় করেছিল মোহনবাগান। এবার ও সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য থাকবে ফুটবলারদের। বঙ্গীয় ফুটবল ফেডারেশনের ঘোষিত সূচি অনুযায়ী আগামীকাল থেকে শুরু হচ্ছে এই শিল্ড।

যেখানে বাগানের (Mohun Bagan)প্রতিপক্ষ হিসেবে রয়েছে হায়দরাবাদের শ্রীনিধি ডেকান ফুটবল দল। তার আগে যথেষ্ট চনমনে মেজাজে রয়েছে পানোসের ছেলেরা। লক্ষ্য একটাই শিল্ড ধরে রাখা গঙ্গা পাড়ের তাঁবুতে। সেইমতো নিজেদের পরিকল্পনা সাজাবেন বাগানের এই গ্ৰীক কোচ।

আরও দেখুনঃ এক বছরের চুক্তিতে লাল-হলুদে এলেন এই পোলিশ ফরোয়ার্ড

তাছাড়া নিজেদের ঘরের মাঠে ম্যাচ থাকায় বাড়তি অ্যাডভান্টেজ যে থাকছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কবে মোহনবাগানের হাতে তুলে দেওয়া হবে কলকাতা ফুটবল লিগের ট্রফি,‌ শেষ পাওয়া তথ্য অনুযায়ী আগামীকাল আইএফএ শিল্ডের ম্যাচ শুরু হওয়ার আগেই হয়তো বাগানের হাতে তুলে দেওয়া হবে এই খেতাব।

Advertisements


   


   

যেটা নিঃসন্দেহে বিরাট বড় পাওনা হতে পারে সমর্থকদের কাছে। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি বিষয়টি। অন্যদিকে, শহরে এসে প্রথম থেকেই যথেষ্ট ফুরফুরে মেজাজে রয়েছে শ্রীনিধি ডেকান দল। বাগান ব্রিগেডের বিরুদ্ধে নিজেদের সেরাটাই উজাড় করে দিতে চাইবেন প্রীতম কোটালরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *