অপরাজিতার বিপরীতে ঋষি কৌশিক নয়! লীনার সিরিয়ালে নায়িকার বিপরীতে দেখা যাবে... - Bengali News | In Leena Ganguly's upcoming serial with whom actress Aparajita Ghosh will be seen - 24 Ghanta Bangla News
Home

অপরাজিতার বিপরীতে ঋষি কৌশিক নয়! লীনার সিরিয়ালে নায়িকার বিপরীতে দেখা যাবে… – Bengali News | In Leena Ganguly’s upcoming serial with whom actress Aparajita Ghosh will be seen

Spread the love

লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অপরাজিতা ঘোষকে। এ কথা আগেই দর্শককে জানিয়েছিল TV9 বাংলা। তখন থেকেই সকলের মনে প্রশ্ন ছিল যে অপরাজিতার নায়ক কে হচ্ছেন? টলিপাড়ায় ফিসফাস নায়ক ঠিক করে ফেলেছেন লীনা গঙ্গোপাধ্যায়। ম্যাজিক মোমেন্টস-এর নতুন সিরিয়ালেই নায়িকা হয়ে ফিরছেন অপরাজিতা। মাঝের কয়েকটা বছর ধারাবাহিকে দেখা গেলেও তাঁকে মূলত পার্শ্বচরিত্রেই দেখেছেন অনুরাগীরা। বহু দিন আবার অপরাজিতাকে দেখার উত্‍সাহ রয়েছে দর্শকের মনে। অন্য দিকে সেই সঙ্গে সবার মনে আর একটাই ছিল তাহলে নায়ক কে হচ্ছেন?

লীনার অনেক সিরিয়ালেই বিভিন্ন চরিত্রে তাঁকে দেখা গিয়েছে এত দিন। অনেক দিন পরে তিনিও নায়ক হয়ে ফিরছেন। শোনা যাচ্ছে, অপরাজিতার বিপরীতে নায়ক হয়ে ছোট পর্দায় ফিরছেন সুদীপ মুখোপাধ্যায়। ইতিমধ্যেই লুক সেট হয়ে গিয়েছে। তবে এখনও প্রযোজক সংস্থা বা অভিনেতার তরফে কোনও কিছুই জানা যায়নি। আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি। স্টুডিয়োপাড়ার অন্দরের আলোচনা ইতিমধ্যেই অভিনেতার সঙ্গে কথাবার্তা নাকি হয়ে গিয়েছে।

সিরিয়ালের সবটাই হচ্ছে লেখিকা লীনার তত্ত্বাবধানে। দুই মধ্যবয়স্ক নারী-পুরুষের সম্পর্ককে কেন্দ্র করে সিরিয়ালের গল্প বুনেছেন লেখিকা। যেখানে অন্য ভাবে ধরা দেবেন অপরাজিতা। ‘ম্যাজিক মোমেন্টস’-এর নতুন কাহিনি নাকি দেখানো হবে স্টার জলসায়। প্রসঙ্গত, ছোট পর্দায় অন্যতম সফল জুটির তালিকা তৈরি হলে প্রথম পাঁচেই থাকবে অপরাজিতা এবং ঋষি কৌশিকের জুটি। সেই ‘একদিন প্রতিদিন ‘ সিরিয়াল থেকে শুরু হয়েছিল তাঁদের যাত্রা। তার পর বেশ অনেকগুলো হিট সিরিয়াল উপহার দিয়েছেন দর্শককে। শেষ ‘কুসুম দোলা’ সিরিয়ালে অপরাজিতা এবং ঋষি কৌশিকের এক অন্য সমীকরণ দেখেছিল সবাই। সব ঠিক থাকলে এবার অপরাজিতা এবং সুদীপের নতুন জুটি দেখা যাবে। এই নতুন জুটিকে দর্শক এবার কত নম্বর দেয় সেটাই দেখার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *