বিয়ের আগে পাড়ার পুকুরে উদ্ধার তরুণীর দেহ, রহস্য হাবরায়
তবে, পুকুরের জলে ডুবে মেয়ের মৃত্যু মানতে চাইছেন না বাবা প্রকাশ সাহা। তিনি বলেন, ‘১২ জুলাই বিয়ে ঠিক হয়েছিল। বুধবারও বিয়ের কার্ড নিয়ে নেমন্তন্ন করতে গিয়েছিলাম। বাড়িতে এসে দেখি মেয়ে নেই। ফোনটা রেখে গিয়েছিল, ফোনের সব নম্বর ডিলিট করা ছিল। আমার বিশ্বাস, ওকে খুন করা হয়েছে। পুলিশ উপযুক্ত তদন্ত করলেও আসল বিষয় জানা যাবে।’