১৩ বছর পরে অপসারিত সেই সুশান্ত
পাঁচ বছরের জন্য তৈরি করা ওই কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও নতুন করে কমিটি তৈরি করেননি সম্পাদক সুশান্ত। এত বছর ধরে সম্পাদকের পদ ধরে রেখেছিলেন। শুধু মাঝখানে সভাপতি বদল করা হয়েছিল। অভিযোগ, সম্পাদকের পেটোয়া ছাড়া অন্য কোনও ডাক্তারবাবু আইএমএ ভবনে ঢুকতে পারতেন না। কাউকে চাবি দেওয়া হতো না। কমিটির নতুন সম্পাদক কমলেশ বিশ্বাস বলেন, ‘আগের সম্পাদকের মনমর্জির বিষয়গুলি নিয়ে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, জেলাশাসক–সহ অন্যান্য আধিকারিকদের চিঠি দেওয়া হয়েছিল। তার পরেই এ দিন নতুন কমিটি গঠন করা হয়।’