RCB: বাজবে কি সানাই? RCB তারকা গ্যালারি থেকে পেলেন বিয়ের প্রস্তাব - Bengali News | RCB Star Shreyanka Patil Receives Marriage Proposal From Fan During WPL 2024 Match, Pic Goes Viral - 24 Ghanta Bangla News
Home

RCB: বাজবে কি সানাই? RCB তারকা গ্যালারি থেকে পেলেন বিয়ের প্রস্তাব – Bengali News | RCB Star Shreyanka Patil Receives Marriage Proposal From Fan During WPL 2024 Match, Pic Goes Viral

RCB: বাজবে কি সানাই? RCB তারকা গ্যালারি থেকে পেলেন বিয়ের প্রস্তাব

কলকাতা: বিয়ের মরসুম চলছে। এ বার কি আরসিবি (RCB) শিবিরে বাজবে সানাই? না না, বিরাট কোহলির টিমের কথা হচ্ছে না। আসলে এ বার বিয়ের প্রস্তাব পেয়েছেন স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এক ক্রিকেটারের। ভারতের মাটিতে চলছে উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণ। তারই এক ম্যাচে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাট জায়ান্টস। পরপর ২টো ম্যাচ জিতে পয়েন্ট টেবলের মগডালে উঠে পড়েছে স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) দল। জানেন কি আরসিবির কোন তারকা পেয়েছেন বিয়ের প্রস্তাব?

আইপিএলে আরসিবি টিম যতটা তারকাখচিত, ডব্লিউপিএলেও তার থেকে কিছু কম নয় স্মৃতির টিম। এ বার ইউপি ওয়ারিয়র্স ও গুজরাট জায়ান্টসকে এ বারের আইপিএলে পরপর দুটো ম্যাচে হারিয়েছেন স্মৃতিরা। গুজরাটের বিরুদ্ধে মঙ্গলবার রাতের ম্যাচ চলাকালীন টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে গ্যালারির এক প্ল্যাকার্ড। যেখানে আরসিবির এক ভক্ত লিখে এনেছিলেন, ‘আমাকে কি বিয়ে করবে শ্রেয়াঙ্কা পাটিল?’ নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। ওই প্ল্যাকার্ড জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠতেই ড্রেসিংরুমে এবং ডাগআউটে থাকা আরসিবির ক্রিকেটাররা হাসতে থাকেন। সেই ছবিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, যে ম্যাচে বিয়ের প্রস্তাব পেয়েছেন শ্রেয়াঙ্কা তাতে ৪৫ বল বাকি থাকতেই ৮ উইকেটে দাপটের সঙ্গে জিতেছে আরসিবি। ম্যাচের প্রসঙ্গে বলতে গেলে, টস জিতে প্রথমে গুজরাটকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন স্মৃতি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০৭ রান তোলে গুজরাট। জবাবে ১২.৩ ওভারেই স্মৃতি-মেঘনারা টার্গেট পূরণ করে ফেলেন।

ইউপির বিরুদ্ধে এ বার আরসিবির প্রথম ম্যাচে ৩ ওভার বল করে কোনও উইকেট পাননি শ্রেয়াঙ্কা। কিন্তু তিনি ৮ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় ম্যাচে মাত্র ১ ওভার বল করেছিলেন শ্রেয়াঙ্কা। উইকেটের দেখা পাননি। আর তাঁকে ব্যাটিংয়ে নামতে হয়নি। ২১ বছর বয়সী শ্রেয়াঙ্কা পাটিল নিজের আদর্শ মনে করেন বিরাট কোহলিকে। দেশের হয়ে তিনি এখনও অবধি ২টি ওডিআই এবং ৬টি টি-২০ ম্যাচ খেলেছেন। ওডিআইতে শ্রেয়াঙ্কা করেছেন ২ ম্যাচে ৭ রান এবং নিয়েছেন ৪টি উইকেট। আর ৬টি টি-২০তে শ্রেয়াঙ্কা করেছেন ১১ রান এবং নিয়েছেন ৮টি উইকেট।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *