অটল টানেলের কাছে নির্মীয়মাণ সেতু থেকে পড়ল গাড়ি, নিহত পর্যটক
অটল টানেলের কাছে নির্মীয়মাণ সেতুতে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি নীচে পড়লে মৃত্যু হয় এক পর্যটকের। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম কৈলাশ কুমার (৩৪)। তাঁর বাড়ি রাজস্থানের সিকার এলাকায়। ওই ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালকসহ তিন জন। মঙ্গলবার রাতে মানালি থেকে লাহুল যাওয়ার সময়ে ওই দুর্ঘটনা ঘটে। অটল টানেলের উত্তর প্রান্ত দিয়ে বেরিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে চন্দ্রা নদীর দিকে নির্মীয়মাণ সেতুতে পড়ে যায়। অতিরিক্ত গতির কারণে এই ঘটনা বলে বুধবার জানিয়েছে পুলিশ।