মাত্র ২১ বছর বয়সেই থেমে গেল পথ চলা, OTT-র দাপটে বন্ধ জেলার একমাত্র সিনেমা হল
আগেই বন্ধ হয়েছে বিভিন্ন জেলায় একাধিক সিনেমা হল। ফেসবুকের পাশাপাশি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার দাপটে বন্ধ সিনেমা হল যাওয়া ছাড়েন দর্শকরা। সেই সঙ্গেই আছে কেবল টিভি। এ বার তার সঙ্গে যুক্ত হয়েছে OTT প্ল্যাটফর্ম। আর এই ওটিটি (OTT) প্ল্যাটফর্মের জনপ্রিয়তার কারণে বন্ধ হয়ে গেল আরও একটি সিনেমা হল। স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন, শুক্রবার, থেকে বন্ধ হয়ে গেল পূর্ব মেদিনীপুরের ‘গীতা সিনেমা’। এতে মন খারাপ সিনেমাপ্রেমী এবং দর্শকদের। আর সিনেমা হল কর্তৃপক্ষ জানিয়েছেন, দুঃখজনক হলেও বাধ্য হয়েই এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন তাঁরা।