পশ্চিমবঙ্গেও চালু হবে জাতীয় শিক্ষা নীতি, সহযোগিতার আশ্বাস কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
এ বার পশ্চিমবঙ্গে স্কুল এবং উচ্চশিক্ষায় যুগান্তকারী সংস্কার করতে চলেছে শিক্ষা দপ্তর। সেই সঙ্গে রাজ্যেও চালু হবে জাতীয় শিক্ষা নীতি ( National Education Policy)। এই ক্ষেত্রে রাজ্যকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বুধবার পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন-এর সঙ্গে বৈঠকের পরেই এই আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। ওই বৈঠকেই শ্চিমবঙ্গে স্কুল ও উচ্চশিক্ষায় সংস্কারের রূপরেখা নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।