ভিবি-জি রাম জি প্রকল্পে বাড়ল দৈনিক মজুরি, বাংলার শ্রমিকরা কত পাবেন?
‘বিকশিত ভারত— গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ’ বা ভিবি-জি রাম জি (VB–G RAM G) আজ, ১ জুলাই থেকে চালু হলো সারা দেশে। এই প্রকল্পে দৈনিক মজুরির সংশোধিত তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেই বাড়ল দৈনিক মজুরির পরিমাণ। দৈনিক মজুরি কমপক্ষে ৩০০ টাকা। গড়ে সব রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলে ১০ শতাংশের বেশি টাকা বেড়েছে।
পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, অসম, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশের মতো রাজ্যে গড়ে ১৫ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত মজুরি বেড়েছে। কেরালা, হরিয়ানা, পাঞ্জাব, কর্নাটকের মতো রাজ্যে মজুরি হবে ৩৬০ টাকা থেকে ৪০৯ টাকা পর্যন্ত।
এতদিন মনরেগা প্রকল্পে যে ১০০ দিনের কাজের নিশ্চয়তা ছিল, তা বেড়ে ১২৫ দিনের কথা আগেই ঘোষণা করেছে কেন্দ্র। এ বার বাড়ল দৈনিক মজুরিও।
সবিস্তার আসছে