আদিত্য ঠাকরেকে ৫০০ কোটির মানহানি নোটিস দিশার বাবার
মেয়ে দিশার মৃত্যুর তদন্ত নতুন করে শুরু করার দাবি তুলেছেন সতীশ। দিশার বাবার অভিযোগ, তার পরেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে নানা কুরুচিকর মন্তব্য করা হয়েছে । সেই কারণেই আইনি পথে মানহানির অভিযোগ তুলেছেন তিনি। শুধু আদিত্য ঠাকরে নন, এই একই ঘটনায় প্রাক্তন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকেও আইনি নোটিস পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। নোটিসে বলা হয়েছে, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে।