স্ক্রুটিনি–রিভিউয়ে মাধ্যমিকের মেধাতালিকায় নাম বেড়ে ১৪০
এই সময়: স্ক্রুটিনি ও রিভিউয়ের জেরে মাধ্যমিকের মেধাতালিকা এ বারও বদলে গেল। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের সময়ে প্রথম ১০ জনের তালিকায় নাম ছিল ১৩১ জনের। কিন্তু মঙ্গলবার রিভিউ ও স্ক্রটিনির ফলাফল বেরোতেই দেখা যাচ্ছে, সেই তালিকায় আরও ন’জন পড়ুয়া অন্তর্ভুক্ত হয়েছে। অর্থাৎ, মেধাতালিকায় সব মিলিয়ে ঠাঁই পেল ১৪০ জন। স্ক্রুটিনি ও রিভিউয়ের পরে দেখা যাচ্ছে, প্রথম দশে যে ১৩১ জনের নাম ছিল, তাদেরও কারও কারও মার্কসে রদবদল হওয়ায় চার জনের র্যাঙ্ক পরিবর্তন হয়েছে।