June 2026 - Page 509 of 590 - 24 Ghanta Bangla News
Home

দক্ষিণবঙ্গে ৮ জেলায় অরেঞ্জ অ্যালার্ট, শহরে বৃষ্টি ঝোড়ো ব্যাটিংয়ে বাউন্ডারি পার গরম, গাছ পড়ে আহত ১

ভ্যাপসা গরমে হাঁসফাঁস করতে থাকা দক্ষিণবঙ্গে অবশেষে নামল বৃষ্টি। শুক্রের ভোরেই ঝড় সঙ্গে নিয়ে বৃষ্টির পাওয়ার প্লে-এর জেরে গরম আপাতত বাউন্ডারি পার। সাতসকালেই কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলা ভিজল বৃষ্টিতে। সঙ্গে বইল প্রবল ঝোড়ো হাওয়া। ভোরের এই বৃষ্টিতে খানিক স্বস্তি ফিরেছে শহরে। সকালের মেঘলা আকাশ ইঙ্গিত দিচ্ছে দিনভর এমনই থাকবে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির আবহাওয়া। তবে ভোরে […]

Home

ATM Cash Crunch: টাকা তুলতে গিয়ে খালি হাতে ফিরতে হবে? ATM-এ নগদের জোগান নিয়ে বড় আপডেট | Atm cash crunch alert cash shortage at atms why you may return empty handed from atm withdrawals

নয়া দিল্লি: হাতে নগদ টাকা আছে তো? এরপরে এটিএমে (ATM) টাকা তুলতে গেলে কিন্তু খালি হাতে ফিরতে হতে পারে। দেশজুড়ে নগদ টাকার ঘাটতির (ATM Cash Crunch) কারণে এটিএম পরিষেবা ব্যাহত হতে পারে। এটিএম শিল্পের সঙ্গে যুক্ত একটি সংস্থা, ক্যাটমি (CATMi) ইতিমধ্যেই ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (IBA)-কে চিঠি লিখে জানিয়েছে যে, অনেক রাজ্যের এটিএম-গুলিতে পর্যাপ্ত নগদ টাকা […]

Home

NIA-র জালে দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

নন্দীগ্রাম: কাঁথি কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (কার্ড ব্যাঙ্ক) নির্বাচনকে কেন্দ্র করে নন্দীগ্রামে হওয়া সেই হাই-প্রোফাইল বোমাবাজির ঘটনায় এবার বড়সড় পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। এই … নন্দীগ্রাম: কাঁথি কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (কার্ড ব্যাঙ্ক) নির্বাচনকে কেন্দ্র করে নন্দীগ্রামে হওয়া সেই হাই-প্রোফাইল বোমাবাজির ঘটনায় এবার বড়সড় পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা […]

Home

লক্ষ্মীকান্তের লক্ষ্য এভারেস্টে আরোহণের হ্যাট্রিক করা

প্রদীপ রক্ষিত তুষারক্ষতে আক্রান্ত তর্জণী সম্ভবত আর আগের অবস্থায় ফিরে পাবেন না পরপর দু’বার এভারেস্ট আরোহণকারী কলকাতা পুলিশের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল। বেশ কিছু দিন কাঠমাণ্ডুর হাসপাতালে চিকিৎসা করার পরে বৃহস্পতিবার সকালে কাঠমাণ্ডু থেকে সরাসরি কলকাতা নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন লক্ষ্মীকান্ত। তাঁকে ফুলের স্তবক দিয়ে স্বাগত জানান কলকাতার প্রাক্তন নগরপাল মনোজ ভার্মা। কিছুক্ষণ কথাবার্তা […]

Home

এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে | Many liquor bottle recovered from a library in Diamond Harbour

ডায়মন্ড হারবার বিধানসভার হরিনডাঙা এলাকায় লাইব্রেরির ভিতর থেকে উদ্ধার হল পেটি পেটি মদের বোতল। বৃহস্পতিবার রাতে মহিলারা গ্রন্থাগারের ভিতর থেকে মদের পেটি পেটি বোতল বের করে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছল ও প্রচুর মদের বোতল উদ্ধার করে। এই গ্রন্থাগারটি দখল করে দীর্ঘদিন ধরে তৃণমূলের পার্টি অফিস করা হয়েছিল বলে […]

Home

দুই দেশের হয়ে খেলবেন দু’ভাই , বিশ্বকাপে ফ্রান্সে দেসিরে, আইভরি কোস্টে দাদা গুয়েলা

দুই ভাইয়ের সম্পর্ক নিয়ে সম্প্রতি মুখ খুলেছিলেন দেসিরে। তাঁর কথায়, ‘আমি নিজেদের যমজ মনে করি। সেই ছেলেবেলা থেকে সে রকমই মনে করেছি। আমাদের অবিশ্বাস্য বন্ডিংয়ের প্রশংসা করেছেন অনেকেই। আমাদের মধ্যে কোনও সিক্রেট নেই, সব কিছু নিয়ে কথা হয়।’ কিছু দিন আগে তাঁর দাদা গুয়েলা বলেছিলেন, ‘আমার ছোটভাই চিরকাল আমার পাশে আছে। দুয়ে পরিবারের এই বন্ডিংটাই […]

Home

Sodepur: পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, কাবাব, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন | Attack on a restaurant in Sodepur after protest by a BJP worker

বিজেপি কর্মীকে মারধরের প্রতিবাদ করায় সোদপুরে বিজেপি কর্মীর রেস্তোরাঁয় ভাঙচুর চালাল দুষ্কৃতীরা। এলাকায় তীব্র উত্তেজনা ছড়া। ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মারধরের প্রতিবাদ করায় রনজিত চক্রবর্তীর সোদপুর সুভাষনগরের রেস্তোরাঁয় মুখ ঢাকা অবস্থায় ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী। সিসিটিভি ফুটেজ দেখে […]

Home

উন্নয়ন সূচকে এগোতে উদ্যোগ, কেন্দ্রের সঙ্গে কথা শুভেন্দুর, আলোচনা হবে নীতি আয়োগেও

অরিন্দম বন্দ্যোপাধ্যায়, নয়াদিল্লি রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটিয়ে বিজেপি ক্ষমতায় আসতে পারলে সোনার বাংলা গড়া হবে- নির্বাচনী প্রতিশ্রুতিতে সাফ জানিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির সব হেভিওয়েট নেতা–মন্ত্রী৷ গত ৪ মে বিধানসভা ভোটের ফলাফলে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল ঘটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি৷ এর পরেই ডাবল ইঞ্জিন সরকারের ঘোষিত নীতি অনুযায়ী […]

Home

Saokat Molla Son: ‘পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে’, ম্যানগ্রোভের চর বুজিয়ে রমরম করে চলছিল ক্যাফে | Saokat Molla’s sons cafe beside Matla River was built illegally

মাতলা নদীর চরে বিশাল ক্যাফে। ক্যাফের মালিক ইমরান মোল্লা, শওকত মোল্লার ছেলে। ম্যানগ্রোভ অরণ্যের পাশেই অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল এই ক্যাফে। অভিযোগ, বিঘার পর বিঘা নদীর চর অবৈধভাবে বুজিয়ে তৈরি করা হয়েছিল ওই ক্যাফে। শুধু ক্যাফে তৈরি করাই নয়, সঙ্গে চলত আরও অনেক হুজ্জুতি।

Home

চলতি বছরে খোলা হবে ৫০০ পাম্প, ফ্লেক্স–ফুয়েলে ভর্তুকির ভাবনা কেন্দ্রের

এই সময়: ইরান যুদ্ধের ফলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে হরমুজ় প্রণালী। আর এর জেরে জ্বালানি সঙ্কটের মুখে পড়েছে সারা বিশ্ব। ওই জলপথ দিয়ে তৈলবাহী জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার পাশাপাশি জোগান নিয়েও সমস্যা তৈরি হয়েছে। ভারতেও এর প্রভাব পড়েছে। আর তাই বিকল্প জ্বালানি উৎস খোঁজার সঙ্গে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার […]