দুই দেশের হয়ে খেলবেন দু’ভাই , বিশ্বকাপে ফ্রান্সে দেসিরে, আইভরি কোস্টে দাদা গুয়েলা
দুই ভাইয়ের সম্পর্ক নিয়ে সম্প্রতি মুখ খুলেছিলেন দেসিরে। তাঁর কথায়, ‘আমি নিজেদের যমজ মনে করি। সেই ছেলেবেলা থেকে সে রকমই মনে করেছি। আমাদের অবিশ্বাস্য বন্ডিংয়ের প্রশংসা করেছেন অনেকেই। আমাদের মধ্যে কোনও সিক্রেট নেই, সব কিছু নিয়ে কথা হয়।’ কিছু দিন আগে তাঁর দাদা গুয়েলা বলেছিলেন, ‘আমার ছোটভাই চিরকাল আমার পাশে আছে। দুয়ে পরিবারের এই বন্ডিংটাই আমরা বিশ্বের সামনে দেখাতে চাই।’