NIA-র জালে দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম - 24 Ghanta Bangla News
Home

NIA-র জালে দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

Spread the love

নন্দীগ্রাম: কাঁথি কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (কার্ড ব্যাঙ্ক) নির্বাচনকে কেন্দ্র করে নন্দীগ্রামে হওয়া সেই হাই-প্রোফাইল বোমাবাজির ঘটনায় এবার বড়সড় পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। এই …

নন্দীগ্রাম: কাঁথি কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (কার্ড ব্যাঙ্ক) নির্বাচনকে কেন্দ্র করে নন্দীগ্রামে হওয়া সেই হাই-প্রোফাইল বোমাবাজির ঘটনায় এবার বড়সড় পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। এই মামলায় মূল অভিযুক্ত শামসুল ইসলামকে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ধৃত শামসুল নন্দীগ্রামের দাউদপুরের বাসিন্দা।

কাঁথি কার্ড ব্যাঙ্ক নির্বাচনের দিন নন্দীগ্রামের কাঞ্চননগর দিদারউদ্দিন হাই স্কুলের সামনে আচমকাই ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটেছিল। মুড়ি-মুড়কির মতো বোমা পড়ার জেরে ওই এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত বেশ কয়েকজন বিজেপি নেতা ও নেত্রী বোমার আঘাতে গুরুতর আহত হয়েছিলেন।

রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর এই ঘটনার গুরুত্ব ও ভয়াবহতা বিবেচনা করে পরবর্তীতে তদন্তের ভার তুলে দেওয়া হয়েছিল এনআইএ-র হাতে। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, এই বোমাবাজির নেপথ্যে মূল চক্রান্তকারীদের অন্যতম ছিলেন দাউদপুরের বাসিন্দা শামসুল ইসলাম।

ঘটনার পর থেকেই শামসুলের খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন আধিকারিকরা। অবশেষে নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে এনআইএ-র একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। এই ঘটনার পিছনে আর কার কার হাত ছিল এবং কোথা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করা হয়েছিল, তা জানতে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ম্যারাথন জেরা শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *