উন্নয়ন সূচকে এগোতে উদ্যোগ, কেন্দ্রের সঙ্গে কথা শুভেন্দুর, আলোচনা হবে নীতি আয়োগেও
অরিন্দম বন্দ্যোপাধ্যায়, নয়াদিল্লি
রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটিয়ে বিজেপি ক্ষমতায় আসতে পারলে সোনার বাংলা গড়া হবে- নির্বাচনী প্রতিশ্রুতিতে সাফ জানিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির সব হেভিওয়েট নেতা–মন্ত্রী৷ গত ৪ মে বিধানসভা ভোটের ফলাফলে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল ঘটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি৷ এর পরেই ডাবল ইঞ্জিন সরকারের ঘোষিত নীতি অনুযায়ী ঝড়ের গতিতে পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের দিকে নজর দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ রাজ্য সরকারের সঙ্গে যৌথ সহযোগিতায় একের পর এক কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে পশ্চিমবঙ্গকে৷ এই কাজ করতে গিয়েই উচ্চপদস্থ সরকারি আমলারা দেখতে পেয়েছেন গত চার দশকে মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স (এইচডিআই)–এ ক্রমশ তলানিতে চলে গিয়েছে পশ্চিমবঙ্গ৷